আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩১, আটক ৯ কিশোর

  • MIT ERP
  • Update Time : 03:07:46 pm, Monday, 9 November 2026
  • 18

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩১, আটক ৯ কিশোর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে জিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন তিনজন। এ ছাড়া পুলিশের এই অভিযানে কিশোর গ্যাংয়ের নয় সদস্যকে আটক এবং ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আটজন, হাইমচর থানা পুলিশ একজন, ফরিদগঞ্জ থানা পুলিশ দুজন, মতলব দক্ষিণ থানা পুলিশ তিনজন, মতলব উত্তর থানা পুলিশ একজন, হাজীগঞ্জ থানা পুলিশ চারজন, শাহরাস্তি থানা পুলিশ দুজন এবং কচুয়া থানা পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।

এদিকে, মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানা পুলিশ পাঁচজন এবং কচুয়া থানা পুলিশ চারজনকে আটক করে। এ ছাড়া জিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে মতলব উত্তর থানা পুলিশ দুজন এবং কচুয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও মাঠে নামবেন মেসি

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩১, আটক ৯ কিশোর

Update Time : 03:07:46 pm, Monday, 9 November 2026