আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

  • MIT ERP
  • Update Time : 02:55:15 pm, Monday, 9 November 2026
  • 16

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছিন হোসেন (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৭ নভেম্বর) দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল।

খেলতে গিয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের হাজী বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন এক প্রতিবেশী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। ইয়াছিন ওই বাড়ির দিনমজুর মো. জিতু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টার পর থেকে ইয়াছিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরিবারের সদস্য ও স্বজনেরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ওই দিন রাতে শিশুটির বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিশুর বাবা মো. জিতু মেয়া জানান, আমার অবুঝ ছেলের সঙ্গে বা আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারও প্রতি আমাদের সন্দেহও নেই। হয়তো খেলতে গিয়ে সে পানিতে পড়ে মারা গেছে। আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছি।

’ ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও মাঠে নামবেন মেসি

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

Update Time : 02:55:15 pm, Monday, 9 November 2026