ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারিক কার্যক্রমের রায় হয়ে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।
সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনার আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠি থেকে এ তথ্য জানা গেছে। শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পক্ষ থেকে এটাই প্রথম আনুষ্ঠানিক আবেদন।





















