আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

ছুটির ফাঁদে বেনাপোল বন্দরে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক

  • MIT ERP
  • Update Time : 02:01:32 pm, Monday, 9 November 2026
  • 16

ছুটির ফাঁদে বেনাপোল বন্দরে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীপাবলি ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি সপ্তাহে কয়েক দফা বন্ধের মুখে পড়েছে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল। এতে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক পণ্যবাহী ট্রাক। দীর্ঘ সময় পণ্য পরিবহন বন্ধ থাকায় আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাড়ছে ডেমারেজ খরচ।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে সোমবার ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচলও সচল রয়েছে।

এর আগে শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। রোববার কিছু সময় কার্যক্রম চললেও সোমবার আবারও বন্ধ রয়েছে পণ্য পরিবহন। আগামীকাল (১০ নভেম্বর) মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতে দীপাবলি উপলক্ষে সোমবার ছুটি থাকায় কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের অভ্যন্তরীণ কার্যক্রম চালু রয়েছে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক আছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। এ কারণে রোববার বিকেল থেকেই পেট্রাপোল বন্দরের কাস্টমস কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিষয়টি ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী চিঠির মাধ্যমে বাংলাদেশি বন্দর ব্যবহারকারীদের জানিয়েছেন।

উল্লেখ্য, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেনাপোল স্থলবন্দর। ভারত থেকে আমদানি করা পণ্যের বড় একটি অংশ এ বন্দর দিয়ে দেশে আসে। প্রতিদিন ভারত থেকে তিনশ থেকে চারশটি পণ্যবাহী ট্রাক বেনাপোলে প্রবেশ করে। অন্যদিকে বাংলাদেশ থেকে শতাধিক ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়।

এ বন্দর দিয়ে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্য আমদানি করা হয়। অন্যদিকে রপ্তানি হয় পাট ও পাটজাত পণ্য এবং মাছ। আমদানি-রপ্তানি কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকলে এসব পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটার পাশাপাশি বাজার ও শিল্পকারখানায় এর প্রভাব পড়ে।

বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম থেকে প্রতিদিন সরকারের প্রায় দশ কোটি টাকা রাজস্ব আয় হয়। এ ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত থেকে প্রতিদিন প্রায় বিশ লাখ টাকা রাজস্ব আসে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘট: চরম ভোগান্তিতে যাত্রীরা

ছুটির ফাঁদে বেনাপোল বন্দরে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক

Update Time : 02:01:32 pm, Monday, 9 November 2026