আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 02:35:25 pm, Sunday, 8 November 2026
  • 10

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বান্দরবান পৌরসভার কসাইপাড়া এলাকার মানুর ঝিরি নামক পাহাড়ি ঝিরি থেকে মো. শরিফ (৩৫) নামে এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে ঝিরি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শরিফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেঘলা তালুকদার পাড়ার বাসিন্দা জহির আহম্মদের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা কাজে যাওয়ার পথে মানুর ঝিরিতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানান, শরিফ পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্বাভাবিক প্রয়োজনে জঙ্গল পেরিয়ে ওই ঝিরিতে তার যাওয়ার কথা নয়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শরিফের নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল। তাঁর মাথায় আঘাতের চিহ্ন থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জনমনে আতঙ্ক সৃষ্টিতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

Update Time : 02:35:25 pm, Sunday, 8 November 2026