ইসরায়েলে নতুন সরকার গঠনের জন্য গাদি আইজেনকোটকে দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এক বিবৃতিতে জানানো হয়েছে, নবনির্বাচিত নেসেট সদস্যদের সঙ্গে আলোচনায় আইজেনকোট ৬৭ এবং নেতানিয়াহু ৪৬ জনের সমর্থন পেয়েছেন।
রয়টার্স বলছে, ওই সমর্থনের ওপর ভিত্তি করেই প্রেসিডেন্ট হারজগ এই সিদ্ধান্ত নেন। শনিবার প্রেসিডেন্টের পক্ষ থেকে আইজেনকোটকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আজ আনুষ্ঠানিকভাবে তার হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেবেন প্রেসিডেন্ট। নিয়ম অনুযায়ী, জোট সরকার গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ২৮ দিন সময় পাবেন আইজেনকোট। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
আইজেনকোট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং বিরোধী দল ইয়াশার পার্টির নেতা।





















