আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৫০ লাখ টাকার ১০ হাজার ইয়াবা উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 02:12:05 pm, Sunday, 8 November 2026
  • 38

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৫০ লাখ টাকার ১০ হাজার ইয়াবা উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের টেকনাফ থানাধীন নাফ নদীসংলগ্ন কেরুনতলী খাল এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা। রোববার (৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা কেরুনতলী খাল এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় ওই এলাকায় তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা লোকালয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও মাঠে নামবেন মেসি

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৫০ লাখ টাকার ১০ হাজার ইয়াবা উদ্ধার

Update Time : 02:12:05 pm, Sunday, 8 November 2026