আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ১%

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চলে বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান

  • MIT ERP
  • Update Time : 11:58:09 pm, Saturday, 7 November 2026
  • 27

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চলে বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হলে চরাঞ্চলসহ সমগ্র জেলায় ব্যাপক কর্মসংস্থান ও নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আজ ​শনিবার দুপুরে হেলিকপ্টারে চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গম ঈশানবালা চর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের লক্ষ্যেই এই বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

​পরিদর্শনকালে বিডা চেয়ারম্যান দুর্গম ঈশানবালা চরের ভৌগোলিক অবস্থান, জমির প্রাপ্যতা, নদী ও সড়কপথের যোগাযোগব্যবস্থা এবং ভারী বা মাঝারি শিল্পকারখানা স্থাপনের সার্বিক সম্ভাবনা সরেজমিনে পর্যালোচনা করেন।

এ সময় বিডা চেয়ারম্যান বলেন, ‘অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলে নতুন বিনিয়োগ আসবে, শিল্পায়ন ঘটবে এবং স্থানীয় যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত এই চরাঞ্চলের মানুষের সার্বিক আর্থসামাজিক চিত্র পুরোপুরি বদলে যেতে পারে।’ ​ ​পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চলে বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চলে বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান

Update Time : 11:58:09 pm, Saturday, 7 November 2026