আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ১%

সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও মাদক তৈরির রাসায়নিক জব্দ

  • MIT ERP
  • Update Time : 11:24:19 pm, Saturday, 7 November 2026
  • 25

সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও মাদক তৈরির রাসায়নিক জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরা সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় হেরোইন ও মাদক তৈরির রাসায়নিক কাঁচামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৭ ব্যাটালিয়ন।

জব্দ করা পদার্থের রাসায়নিক গঠন ও নিষিদ্ধ উপাদানের উপস্থিতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩ ও ৫ নভেম্বর সাতক্ষীরা সীমান্তসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়। বিজিবি জানায়, ৩ নভেম্বর সকালে ১৭ বিজিবির অধীন শাখরা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকার শাখরা ব্রিজসংলগ্ন বাঁশবাগানে অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতের তৈরি ‘মার্টিনি ড্রাগস’ লেখা ২০০ মিলিলিটারের পাঁচটি বিশেষ বোতল জব্দ করা হয়। এসব বোতলে থাকা রাসায়নিক তরল হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানায় বিজিবি। জব্দ করা রাসায়নিকের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ৫ নভেম্বর ভোরে শাখরা বিওপির কুলিয়া রোডসংলগ্ন ঋষিপাড়া বড় বাগান এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়।

এর আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৩২ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা তরল ও পাউডারজাতীয় পদার্থের প্রকৃত রাসায়নিক গঠন ও মান যাচাইয়ের জন্য সেগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষার পর পদার্থগুলোতে উচ্চমাত্রার মাদক ও মাদক তৈরির নিষিদ্ধ রাসায়নিক উপাদানের উপস্থিতি নিশ্চিত হয়।

এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। পৃথক দুটি অভিযানে মোট ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারেও জব্দ করা পদার্থগুলোর নিষিদ্ধ মাদক ও রাসায়নিক উপাদান হিসেবে সত্যতা পাওয়া গেছে।

মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে ১৭ বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চলে বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান

সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও মাদক তৈরির রাসায়নিক জব্দ

Update Time : 11:24:19 pm, Saturday, 7 November 2026