আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

স্কোরে উন্নতি হলেও কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৩০ ধাপ অবনতি হয়েছে চুয়েটের

  • MIT ERP
  • Update Time : 10:48:54 pm, Friday, 6 November 2026
  • 19

স্কোরে উন্নতি হলেও কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৩০ ধাপ অবনতি হয়েছে চুয়েটের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আন্তর্জাতিক উচ্চশিক্ষাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ ৩০ ধাপ পিছিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪১৫তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। গত বছর এ তালিকায় চুয়েটের অবস্থান ছিল ৩৮৫তম। গত মঙ্গলবার (৩ নভেম্বর) কিউএস কর্তৃপক্ষ এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এতে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২০টিরও বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। কিউএস র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন পারফরম্যান্স সূচক বিশ্লেষণে দেখা যায়, কয়েকটি সূচকে উন্নতি হলেও সামগ্রিক অবস্থানের অবনতি হয়েছে চুয়েটের।

প্রতি গবেষণাপত্রে উদ্ধৃতি সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর ১০০-এর মধ্যে ৬৬.১, যা গত বছর ছিল ৫৮.৬। শিক্ষকপ্রতি গবেষণাপত্র সূচকেও আগের বছরের তুলনায় স্কোর বেড়ে দাঁড়িয়েছে ৩৬.১। তবে একাডেমিক সুনাম সূচকে স্কোর কমেছে। এ সূচকে গত বছর ৩৭.৩ থাকলেও এবার তা দাঁড়িয়েছে ৩৩.৯-এ।

তালিকায় অন্যান্য সূচকের মধ্যে নিয়োগকর্তাদের সুনামে ৫৪.৮, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৩৫.৫, একাডেমিক সুনামে ৩৩.৯, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ২৮.৫, পিএইচডিধারী শিক্ষক বা কর্মী সূচকে ১৪.৮, আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময়ে ২.৮, আন্তর্জাতিক শিক্ষক অনুপাতে ২.৩, বিদেশি শিক্ষার্থী বিনিময়ে ১.৬ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১.০ নম্বর পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

সব মিলিয়ে চুয়েটের সামগ্রিক স্কোর ৩৬.৯, যা গত বছর ছিল ৩৫.২। দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চার ধাপ পিছিয়েছে চুয়েট। বর্তমানে চুয়েটের অবস্থান ১০১তম, যা গত বছর ছিল ৯৭ তম। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বাদশ অবস্থানে রয়েছে চুয়েট। দেশের পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পর তৃতীয় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এ তালিকায় বুয়েটের অবস্থান ১৭৯তম এবং কুয়েটের ৩৭০তম। এ বিষয়ে জানতে চাইলে চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যূরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূঁইয়া এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টার পরও তার সাড়া পাওয়া যায়নি৷ উল্লেখ্য, এবারের কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে হাজার কোটি টাকার যন্ত্রপাতি অচল

স্কোরে উন্নতি হলেও কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৩০ ধাপ অবনতি হয়েছে চুয়েটের

Update Time : 10:48:54 pm, Friday, 6 November 2026