আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই ও পিকআপ ভাঙচুর

  • MIT ERP
  • Update Time : 06:27:52 pm, Friday, 6 November 2026
  • 21

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই ও পিকআপ ভাঙচুর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার সোনাতলায় গ্রেপ্তার করতে যাওয়া পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ সময় পুলিশের পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়।

হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চার নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই পরোয়ানা কার্যকরের জন্য শুক্রবার সকালে সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাস ও এএসআই মেহেদী হাসান পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ে তার বাড়িতে যান।

পুলিশ সদস্যরা সুমনকে আটক করে গাড়িতে তোলার সময় স্থানীয় কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে আটক সুমনকে ছিনিয়ে নেয়া হয়। পাশাপাশি পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করেন হামলাকারীরা। পরে খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্ত্রীকে আগামী মাসে কর্মস্থলে নেওয়ার কথা ছিল নিহত সেনাসদস্য তিতাসের

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই ও পিকআপ ভাঙচুর

Update Time : 06:27:52 pm, Friday, 6 November 2026