আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সখ্য প্রমাণিত: রিজভী

  • MIT ERP
  • Update Time : 05:29:46 pm, Friday, 6 November 2026
  • 21

ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সখ্য প্রমাণিত: রিজভী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সখ্যের বিষয়টি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, দুষ্কৃতকারীরা আবারও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত এবং ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সখ্যতার বিষয়টি প্রমাণিত হয়েছে। তবে জনগণকে নিয়ে সকল ষড়যন্ত্র সরকার প্রতিহত করবে।

তিনি বলেন, দেশ যখন এক নায়কতন্ত্র কুচক্রের দ্বারা আক্রান্ত হয়েছে তখনই জনগণ রাজপথে নেমে আাসে। তার উদাহরণ এরশাদ পতন এবং ২৪–এর অভ্যুত্থান। সকল শ্রেণি–পেশার মানুষ এবং সাধারণ জনগণ মিলে এই অভ্যুত্থান হয়।

আগামীকাল শনিবার জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এদিন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। র‍্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি

ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সখ্য প্রমাণিত: রিজভী

Update Time : 05:29:46 pm, Friday, 6 November 2026