আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

স্ত্রীকে আগামী মাসে কর্মস্থলে নেওয়ার কথা ছিল নিহত সেনাসদস্য তিতাসের

  • MIT ERP
  • Update Time : 07:02:11 pm, Friday, 6 November 2026
  • 4

স্ত্রীকে আগামী মাসে কর্মস্থলে নেওয়ার কথা ছিল নিহত সেনাসদস্য তিতাসের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়ি ফরিদপুরের লস্করদিয়া গ্রামে নেমেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে বাবা আফজাল শেখ বাকরুদ্ধ। আহাজারি করছেন মা রেখা বেগম।

আগামী মাসেই স্ত্রীকে নিজের কর্মস্থলে নেওয়ার কথা বলেছিলেন তিতাস শেখ। স্বামীর এ আকষ্মিক মৃত্যুতে এখন তার চোখে কেবল অসহায়ত্ব।

পরিবারের সদস্যরা জানায়, সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে মরদেহ গ্রামের বাড়িতে আনার পর স্থানীয় কবরস্থানে তিতাস শেখকে দাফন করা হবে।

নিহত তিতাস শেখ টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার টেকনাফে মানবপাচারকারী চক্রের সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে আহত তিতাস রাতে রামু সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো মরদেহ রামুতে রয়েছে। আনতে গিয়েছেন তিতাসের ছোট ভাই। প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে এমনটাই জানিয়েছে পরিবারের সদস্যরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কেরানীগঞ্জে ৬৮ পরিবারকে ৩টি করে ভেড়া ও খাবার প্রদান

স্ত্রীকে আগামী মাসে কর্মস্থলে নেওয়ার কথা ছিল নিহত সেনাসদস্য তিতাসের

Update Time : 07:02:11 pm, Friday, 6 November 2026