আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ভোলার দক্ষিণ আইচায় ২৪ হাজার কেজি সারসহ আটক ৮

  • MIT ERP
  • Update Time : 07:46:55 pm, Thursday, 5 November 2026
  • 15

ভোলার দক্ষিণ আইচায় ২৪ হাজার কেজি সারসহ আটক ৮

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভোলার দক্ষিণ আইচায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সারসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ১৬ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গত ৪ নভেম্বর রাত ১টার দিকে ভোলার দক্ষিণ আইচা থানার তেঁতুলিয়া নদীসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটটিসহ আটজনকে আটক করা হয়। কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা সার ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভোলার দক্ষিণ আইচায় ২৪ হাজার কেজি সারসহ আটক ৮

Update Time : 07:46:55 pm, Thursday, 5 November 2026