আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক, ১৪৩৩ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ১২%

গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ ও কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা

  • MIT ERP
  • Update Time : 06:24:34 pm, Tuesday, 3 November 2026
  • 29

গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ ও কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পঞ্চম দিনের মতো গাজীপুরে শ্রমিক বিক্ষোভ চলছে। তবে দুপুরে পরিস্থিতি স্বাভাবিক হলেও মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা ঘেরাও করে অতর্কিত হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার ভেতরে থাকা পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বিক্ষোভকারী শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। কয়েক দফায় চলা সংঘর্ষে পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হলে শ্রমিকরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে কাশিমপুর থানা পুলিশের পাশাপাশি আরও আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা পালিয়ে গেছে। এর আগে, মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

সেখানে দফায় দফায় পুলিশের সাথে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এর পরপরই এ সড়কের মৌচাক তেলীরচালা এলাকায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে। প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্থানীয় নির্বাচন সামনে রেখে ইসির নতুন নির্দেশনা

গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ ও কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা

Update Time : 06:24:34 pm, Tuesday, 3 November 2026