আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক, ১৪৩৩ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ১২%

স্থানীয় নির্বাচন সামনে রেখে ইসির নতুন নির্দেশনা

  • MIT ERP
  • Update Time : 10:17:13 pm, Wednesday, 4 November 2026
  • 12

স্থানীয় নির্বাচন সামনে রেখে ইসির নতুন নির্দেশনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় বলা হয়, নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকায় কোনো ইউনিয়নের নাম বাদ পড়া, সীমানা নিয়ে বিরোধ অথবা কোনো আইনি জটিলতা রয়েছে কি না, তা পুনরায় যাচাই করে সঠিক তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠান। চিঠিতে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং স্থানীয় সরকার বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।

তবে তালিকায় নির্বাচন উপযোগী সব ইউনিয়নের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, কোনো ইউনিয়ন বাদ পড়েছে কি না এবং আইনি জটিলতা ও সীমানাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সর্বশেষ তথ্য যুক্ত রয়েছে কি না, তা পুনরায় যাচাই করতে হবে। ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, যাচাই-বাছাই শেষে ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানাসংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাস কিংবা অন্য কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন হলে আগামী ৮ নভেম্বরের মধ্যে সংশোধিত তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে হবে।

ইসি সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ নির্বাচনের তফসিল আগামী ১০ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে। পাঁচ ধাপে স্থানীয় সরকারের এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন। দেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে।

অবশিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন উপযোগী হওয়ার সম্ভাব্য সময় ২০২৭ ও ২০২৮ সাল। এদিকে আসন্ন ইউপি নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এবার মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী কেন্দ্র ৪২৫টি। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি।

সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি। এছাড়া আগামী ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। বর্তমানে দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শীতে ত্বকের লাবণ্য ধরে রাখার কার্যকর উপায়

স্থানীয় নির্বাচন সামনে রেখে ইসির নতুন নির্দেশনা

Update Time : 10:17:13 pm, Wednesday, 4 November 2026