যশোরের কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনতা পত্রিকার কেশবপুর প্রতিনিধি রুস্তম আলীর বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ করায় দুই নামে আদালতে মামলা করা হয়েছে। সোমবার সাংবাদিক রুস্তম আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন।
যার মামলা নং-সি আর ৭৩৩/২৬। মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর-২৬ যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রভাতফেরি ও দৈনিক যশোর বার্তা পত্রিকায় সাংবাদিক রুস্তমকে নিয়ে মনগড়া হিংসাত্মক ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করেন। যাতে সাংবাদিক রুস্তম আলীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তাকে গ্রেপ্তার করার কোনো ঘটনা না ঘটলেও উদ্দেশ্যমূলকভাবে সমাজে হেয়প্রতিপন্ন করতে সংবাদ পরিবেশন করে। পেশাদার সাংবাদিক রুস্তম আলীর বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া সংবাদ প্রকাশের মাধ্যমে তার সামাজিকভাবে সম্মানহানি ও দীর্ঘদিনের অর্জিত সম্মান ক্ষুণ্নসহ মারাত্মক মানহানি হয়েছে। এ ঘটনায় সাংবাদিক রুস্তম আলী বাদী হয়ে দৈনিক প্রভাতফেরি পত্রিকার কেশবপুর প্রতিনিধি মাহাবুবুর রশিদ সবুজ ও দৈনিক যশোর বার্তার কেশবপুর প্রতিনিধি জেবা খানের বিরুদ্ধে যশোর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেশবপুর আমলি আদালতে ৫০ লাখ টাকার মানহানি মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন ( পিবিআই) কে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।






















