আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ: ২৫ ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, যান চলাচল স্বাভাবিক

  • MIT ERP
  • Update Time : 04:36:21 pm, Tuesday, 3 November 2026
  • 17

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ: ২৫ ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, যান চলাচল স্বাভাবিক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ঘিরে গাজীপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়িয়েছে জেলা প্রশাসন।

সোমবার ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও আজ মঙ্গলবার তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ জন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল ১০টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে অবরোধ করেন শ্রমিকেরা। দীর্ঘ সময় অবরোধ চলায় সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

পরে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় মহাসড়কের পাশে ফেলে রাখা বর্জ্য সড়কে এনে আগুন ধরিয়ে দেন তারা।

এতে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলেও বাধা দেয়। একপর্যায়ে তাদের মহাসড়কে ক্রিকেট খেলতে দেখা যায়। সকাল ৮টার কিছু আগে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

একই সময়ে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ মোড়েও মহাসড়ক অবরোধের চেষ্টা করা হলে পুলিশ ও বিজিবির সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন তারা। নাওজোড় এলাকায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করার অধিকার রয়েছে। তবে এবারের আন্দোলনের ধরন কিছুটা ভিন্ন। আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর হঠাৎ ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। কেউ কেউ এটিকে কেন্দ্র করে নতুন ইস্যু তৈরি করতে চাইছে বলে মনে হচ্ছে। নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় দেওয়া ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন মঙ্গলবার সকালে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে জেলায় বিজিবির মোতায়েন ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

তাদের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেওয়ার পর মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে নতুন করে কোনো বিক্ষোভ বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় কি না, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় অগ্নিকাণ্ড

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ: ২৫ ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, যান চলাচল স্বাভাবিক

Update Time : 04:36:21 pm, Tuesday, 3 November 2026