আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৭%

গোপালগঞ্জে বাসের সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ৩

  • MIT ERP
  • Update Time : 01:58:23 pm, Tuesday, 3 November 2026
  • 19

গোপালগঞ্জে বাসের সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া মোড়ে একাধিক যানবাহনের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাটিয়াপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে একটি যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান, আরেকটি বাস ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি জড়িয়ে পড়ে। নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আমিন শেখের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছে হঠাৎ উল্টো পথে মোড় নেওয়ার চেষ্টা করে।

এ সময় বাসটি প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কার পর কাভার্ড ভ্যানটি সামনে থাকা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে দোলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আরেকটি লোকাল বাসের ওপর গিয়ে পড়ে। একই সময় কাছাকাছি থাকা ইঞ্জিনচালিত ভ্যানগাড়িটি দোলা পরিবহনের বাসের নিচে চাপা পড়ে। এতে ভ্যানচালক শহিদুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা হতাহতদের উদ্ধার করে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠান। কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে বাসের সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ৩

Update Time : 01:58:23 pm, Tuesday, 3 November 2026