আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

যুবদলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে বহিষ্কার করা হবে: এমপি জালাল উদ্দিন

  • MIT ERP
  • Update Time : 02:08:24 am, Thursday, 29 October 2026
  • 30

যুবদলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে বহিষ্কার করা হবে: এমপি জালাল উদ্দিন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, যুবদল, বিএনপি কিংবা ছাত্রদলের নাম ও ব্যানার ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না।

চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাকে দল থেকেও বহিষ্কার করতে হবে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা ও পৌর যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জালাল উদ্দিন বলেন, আজকের পরও যদি কোনো যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসে, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রয়োজনে তাকে দল থেকে বাদ দিতে হবে। যুবদল, বিএনপি কিংবা ছাত্রদলের ব্যানার ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্ম করতে পারবেন না। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি নেতৃবৃন্দকে বলব, আপনারা নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করুন। আপনাদের মাধ্যমে এলাকার উন্নয়ন করতে চাই, যাতে আপনাদের সুনাম হয় এবং মানুষ আপনাদের কাজের সুফল পায়।

এলাকার উন্নয়নসংক্রান্ত প্রস্তাব ও সমস্যার বিষয়ে তাকে জানানোর আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, এলাকার উন্নয়নসংক্রান্ত কোনো প্রস্তাব বা সমস্যা থাকলে আমাকে জানাবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন, তাদের এলাকার উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি স্থানীয় নেতৃত্বকে সম্পৃক্ত ও উজ্জীবিত করার চেষ্টা করছি। আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, সামনে আরও সাড়ে চার বছর কাজ করার সুযোগ রয়েছে।

এ সময়ে ছোট-বড় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। এলাকার মানুষের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। পাকুন্দিয়া পৌরসদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ভিপি মো. কামাল উদ্দিন, মাহমুদুজ্জামান রিপন, আবদুল কদ্দুছ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন প্রমুখ।

এ ছাড়া উপজেলা ও পৌর যুবদল এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা: আটক ২

যুবদলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে বহিষ্কার করা হবে: এমপি জালাল উদ্দিন

Update Time : 02:08:24 am, Thursday, 29 October 2026