আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

বিশ্ববাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম

  • MIT ERP
  • Update Time : 12:04:42 pm, Wednesday, 28 October 2026
  • 37

বিশ্ববাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা নতুন করে দেখা দেওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

এর পরপরই তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ১২ ডলারে পৌঁছায়।

মঙ্গলবার হুতিরা দাবি করে, তারা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। তবে শোধনাগারটিতে হামলা হয়েছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। শোধনাগারটির দৈনিক তেল পরিশোধন সক্ষমতা ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। স্থাপনাটিতে হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যে আলোচনা এগোনোর খবরে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমে আসে। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ ডলার কমে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৮৮ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম কমে ৯৯ দশমিক ৯০ ডলারে স্থির হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু

বিশ্ববাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম

Update Time : 12:04:42 pm, Wednesday, 28 October 2026