আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১২%

চট্টগ্রামে লরিচাপায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত

  • MIT ERP
  • Update Time : 08:44:47 am, Tuesday, 27 October 2026
  • 21

চট্টগ্রামে লরিচাপায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় নারী ও শিশুসহ দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় ঢাকা-মুখী লেনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম।

জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী এক যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। গাড়িটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরি সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত ছয় যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা।

নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকা-মুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস ও লরি হেফাজতে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে লরিচাপায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত

Update Time : 08:44:47 am, Tuesday, 27 October 2026