আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১২%

ঈদুল ফিতরের আগেই যমুনা সেতুর সংস্কারকাজ শেষ করার তাগিদ সেতু সচিবের

  • MIT ERP
  • Update Time : 08:13:18 pm, Monday, 26 October 2026
  • 17

ঈদুল ফিতরের আগেই যমুনা সেতুর সংস্কারকাজ শেষ করার তাগিদ সেতু সচিবের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যমুনা সেতুর চলমান সংস্কারকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। বিশেষ করে, আগামী ঈদুল ফিতরের আগেই সেতুর ডেক সংস্কার ও সড়ক প্রশস্তকরণকাজ শেষ করার প্রত্যাশা জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার চীনের তিনটি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি), চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি) এবং দ্য সেকেন্ড হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির (এসএইচইসি) বাংলাদেশ সফররত ঊর্ধ্বতন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন সেতু সচিব।

বৈঠকে যমুনা সেতুর পট বিয়ারিং ও সিসমিক ডিভাইস প্রতিস্থাপন, ডেক পুনর্বিন্যাস এবং সড়ক প্রশস্তকরণকাজের অগ্রগতি, গুণগত মান ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসিসিসি-এসএইচইসি-সিআরবিসি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান যমুনা সেতুর পট বিয়ারিং ও সিসমিক ডিভাইস প্রতিস্থাপনের কাজ করছে। সেতুর নিরাপদ ও দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করতে এ কাজের গুণগত মানের ওপর গুরুত্ব দেন সেতু বিভাগের সচিব।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শ ও কারিগরি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে আগামী নভেম্বরের মধ্যে কাজটি শেষ করতে চীনা প্রতিনিধিদলকে অনুরোধ জানান তিনি। অন্যদিকে, সিসিসিসি-সিআরবিসি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর অব্যবহৃত রেলট্র্যাক অপসারণ, ডেক পুনর্বিন্যাস ও সড়ক প্রশস্তকরণের কাজ করছে। এ কাজ শেষ হলে সেতুর বর্তমান সীমিত প্রস্থের চার লেনের সড়ককে মানসম্মত চার লেনে উন্নীত করা সম্ভব হবে।

এতে সেতুর সড়ক ধারণক্ষমতা বাড়বে এবং যানবাহন চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেতু বিভাগের সচিব আসন্ন ঈদুল ফিতর-২০২৭-এর আগেই ডেক সংস্কার ও সড়ক প্রশস্তকরণকাজ শেষ করার প্রত্যাশা জানান।

এ লক্ষ্যে আইইউটি-ডেভকন-জেভি পরামর্শক প্রতিষ্ঠানের পরামর্শ ও কারিগরি নির্দেশনা অনুসরণ, নির্মাণকাজের গুণগত মান বজায় রাখা এবং কাজের গতি বাড়ানোর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অনুরোধ করেন তিনি। চীনা প্রতিনিধিদল নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলো শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা জানান, সময়সীমা মেনে কাজ শেষ করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম নেওয়া হয়েছে।

বৈঠকে সেতু সচিব কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়সীমা মেনে চলার বিষয়ে তাঁর প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন। সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ, প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অপারেশন) মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচারকালে আলফাডাঙ্গার দম্পতি বগুড়ায় গ্রেপ্তার

ঈদুল ফিতরের আগেই যমুনা সেতুর সংস্কারকাজ শেষ করার তাগিদ সেতু সচিবের

Update Time : 08:13:18 pm, Monday, 26 October 2026