আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী, চলছে নানা আয়োজন

  • MIT ERP
  • Update Time : 10:04:17 am, Tuesday, 20 October 2026
  • 21

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী, চলছে নানা আয়োজন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহিষাসুর বধের মাধ্যমে আজ অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন দেবী দুর্গা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় উৎসব।

নবমী তিথির শুরুতে দেবীকে মহাস্নান করানো হয়। ১৬টি বিশেষ উপাদান দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। নবমীর পূজায় দেবীর পায়ে অর্পণ হয় ১০৮টি নীল পদ্ম। নিবেদন হয় বিভিন্ন ফলমূল ও বিশেষ নৈবেদ্য। অগ্নিকে সাক্ষী রেখে বেদীর সামনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় নবমী হোম বা যজ্ঞ। আর সন্ধ্যার সময় নবমীর প্রধান আকর্ষণ ধুনুচি নাচ ও আরতি।

এর আগে, সোমবার মহাঅষ্টমীতে মাতৃরূপে নারী শক্তির আরাধনায় অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এদিন আরও অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। এ বছর দেবী দুর্গার আগমন হয় ঘোড়ায়, আর ফিরবেন নৌকায়। সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে রয়েছে যেসব সমীকরণ

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী, চলছে নানা আয়োজন

Update Time : 10:04:17 am, Tuesday, 20 October 2026