আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 09:53:56 am, Tuesday, 20 October 2026
  • 17

রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার সকালে মঙ্গলবার ৯টার দিকে রাজধানী থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। সৈয়দপুর বিমানবন্দরে নেমে সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গতকাল জানান, প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন। মঙ্গলবার সকালে তিনি প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন।

তিনি আরও বলেন, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।’

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই দিন রাতেই তিনি ঢাকা ফিরবেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে রয়েছে যেসব সমীকরণ

রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

Update Time : 09:53:56 am, Tuesday, 20 October 2026