আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

কালোবাজারির অভিযোগে অননুমোদিত ওয়েবসাইট বন্ধ করল রেলওয়ে

  • MIT ERP
  • Update Time : 03:22:04 pm, Friday, 9 October 2026
  • 16
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কৃত্রিমভাবে ট্রেনের ই-টিকিট ব্লক করে কালোবাজারির অভিযোগে একটি অননুমোদিত ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার এই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

একইসঙ্গে বৃহস্পতিবার থেকে কমলাপুর রেলস্টেশনে মনিটরিং জোরদার করা হয়েছে। রেলওয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুক মাই রেইলবিডি ডট কম নামে ওয়েবসাইটটি স্বয়ংক্রিয় বট ব্যবহার করে বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করে। পরে এসব টিকিট অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল বলে সত্যতা পায় রেল বিভাগ। এতে সাধারণ যাত্রীরা ন্যায্য দামে টিকিট থেকে বঞ্চিত হচ্ছেন।

এরই মধ্যে টিকিটিং পার্টনার সহজ লিমিটেডকে বট প্রতিরোধে জরুরি কারিগরি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশকে চিঠি দিয়েছে রেলওয়ে। একই সঙ্গে ওয়েবসাইট, আইপি ও মোবাইল অ্যাপ বাংলাদেশে ব্লক করতে বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে বলে জানায় রেলওয়ে। একই সঙ্গে যাত্রীদের উদ্দেশ্যে রেলেও ই-টিকিট কাটতে যাত্রীদের শুধু অফিসিয়াল ওয়েবসাইট ও রেইল সেবা অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এদিকে, বৃহস্পতিবার থেকে কমলাপুর রেলস্টেশনে মনিটরিং জোরদার করা হয়েছে। সার্ভারে অতিরিক্ত লোকবল দিয়ে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। প্রতিটি শিডিউল এবং এনআইডি কনফার্ম করে স্টেশনে চেকিং বাড়ানো হয়েছে। এর আগে গত বুধ ‘সহজে’ ডুবছে রেলসেবা’ শিরোনামে অনুসন্ধানী বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করে রূপালী বাংলাদেশ। এরপরে নড়েচড়ে বসে বাংলাদেশ রেলওয়ে।

রেলের টিকিট ছাড়ার আগে ব্লক ও এনআইডির মত সংবেদনশীল তথ্য বিদেশে পাচার নিয়ে অনুসন্ধানি রিপোর্ট প্রকাশ করলে যাত্রীসহ বিভিন্ন মহলে নানা মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়। এরপর বৃহস্পতিবার ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

কালোবাজারির অভিযোগে অননুমোদিত ওয়েবসাইট বন্ধ করল রেলওয়ে

Update Time : 03:22:04 pm, Friday, 9 October 2026