আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মাদারীপুরের শিবচরে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা ও জেলেদের চাল বিতরণ

  • MIT ERP
  • Update Time : 12:32:46 pm, Thursday, 8 October 2026
  • 13
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদারীপুরের শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার চর জানাজাত উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। দেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। বিশেষ করে জেলে ভাইদের ২২ দিন মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। তিনি আরও বলেন, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ নিষিদ্ধ।

এ সময় জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা। তিনি বলেন, প্রতিবছর মা ইলিশ সংরক্ষণের এই সময়ে আমাদের জেলে ভাইয়েরা মাছ ধরা বন্ধ রাখেন।

এবারও ২২ দিন সবাইকে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ—এ সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, শিবচর থানা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী মিঠুসহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুলসংখ্যক জেলে উপস্থিত ছিলেন।

বক্তারা মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন এবং জেলেদের ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকার, পরিবহন, মজুত ও বিক্রয় বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির কথা জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফ্যাসিবাদী আমলে নির্যাতিত শিক্ষকদের মূল্যায়নের কথা ভাবছে সরকার: মাহদী আমিন

মাদারীপুরের শিবচরে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা ও জেলেদের চাল বিতরণ

Update Time : 12:32:46 pm, Thursday, 8 October 2026