আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

  • MIT ERP
  • Update Time : 01:23:20 pm, Monday, 5 October 2026
  • 18

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (০৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নলডাঙ্গা-নাটোর আঞ্চলিক সড়কের নলডাঙ্গা বিসমিলلah হাসপাতালের সামনের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৫৫), পিতা: মৃত পঁচাই মন্ডল, সাং: হাতিয়ানদহ, থানা: সিংড়া), অটোরিকশার যাত্রী মো. আব্দুল জলিল (৪৫), পিতা: মৃত আলহাজ মফিজ উদ্দিন মন্ডল, সাং: লালমনিপুর ভাঙ্গা পাড়া) ও তার স্ত্রী মোছা. জহুরা খাতুন (৩২) এবং মোটরসাইকেলচালক মো. ইমতিয়াজ আলী (২৭), পিতা: মো. দেলবার হোসেন, সাং: রামসার কাজীপুর, থানা: নলডাঙ্গা)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালের সামনে আঞ্চলিক সড়কে বিপরীতমুখী একটি মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে যানবাহন দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং চারজন গুরুতর আহত হন। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নিকটস্থ নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

খবর পেয়ে নলডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে নলডাঙ্গা থানা কর্তৃপক্ষ জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি নিয়ে নজরদারি অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

Update Time : 01:23:20 pm, Monday, 5 October 2026