আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

সীতাকুণ্ডে লোকালয় থেকে ১২ ফুটের অজগর উদ্ধার, বনে অবমুক্ত করার উদ্যোগ

  • MIT ERP
  • Update Time : 03:39:32 pm, Monday, 5 October 2026
  • 14

সীতাকুণ্ডে লোকালয় থেকে ১২ ফুটের অজগর উদ্ধার, বনে অবমুক্ত করার উদ্যোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ি ঢলের পানির সঙ্গে লোকালয়ে ঢুকে পড়া প্রায় ১২ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে অজগরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় উদ্যানে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ছোট দারোগারহাট এলাকায় জালে আটকা অবস্থায় অজগরটি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানানো হলে বন বিভাগের বারৈয়াঢালা বিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। বারৈয়াঢালা বিট কর্মকর্তা মৌংগী মারমা জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১২ ফুট। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। এদিকে বিশাল আকৃতির অজগরটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। বন বিভাগ জানিয়েছে, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও পানির স্রোতের কারণে পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন বন্যপ্রাণী খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। এ ধরনের বন্যপ্রাণী দেখতে পেলে উত্তেজিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সীতাকুণ্ডে লোকালয় থেকে ১২ ফুটের অজগর উদ্ধার, বনে অবমুক্ত করার উদ্যোগ

Update Time : 03:39:32 pm, Monday, 5 October 2026