আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

চাঁপাইনবাবগঞ্জে নানাবাড়ি বেড়াতে গিয়ে খালে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 01:16:56 pm, Monday, 5 October 2026
  • 15

চাঁপাইনবাবগঞ্জে নানাবাড়ি বেড়াতে গিয়ে খালে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়নের রানিনগর বিলকন্দি এলাকার একটি খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলমের ছেলে। স্বজনরা জানান, দুই দিন আগে নানাবাড়ি বেড়াতে আলাতুলি ইউনিয়নের রানিনগর বিলকন্দি এলাকায় আসে আব্দুর রহমান। সকালে বাড়ির পাশে খালের পানিতে পড়ে যায় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ময়মনসিংহের ত্রিশালে খাগাটি জামতলী মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে নানাবাড়ি বেড়াতে গিয়ে খালে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

Update Time : 01:16:56 pm, Monday, 5 October 2026