আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

হঠাৎ বন্ধ কেন মেট্রোরেল?

  • MIT ERP
  • Update Time : 02:30:25 am, Wednesday, 16 September 2026
  • 14

হঠাৎ বন্ধ কেন মেট্রোরেল?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে উড়ে আসা একটি কাপড় আটকে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী পথে প্রায় ৪০ মিনিট মেট্রোরেল চলাচল ব্যাহত হয়। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৬ মিনিটের দিকে মতিঝিল-উত্তরা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময় উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল। নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক লাইন থেকে কাপড়টি সরিয়ে নেওয়ার পর মেট্রোরেলের লাইনের যান্ত্রিক বিষয়গুলো পরীক্ষা করা হয়। এরপর বিকেল ৫টা ১৫ মিনিটে মতিঝিল-উত্তরা ও উত্তরা-মতিঝিল -দুই দিকের ট্রেন চলাচলই স্বাভাবিক হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হঠাৎ বন্ধ কেন মেট্রোরেল?

Update Time : 02:30:25 am, Wednesday, 16 September 2026