আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

কেরানীগঞ্জে পাটালি গ্রুপের সদস্য ফরহাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা

  • MIT ERP
  • Update Time : 01:47:54 am, Wednesday, 16 September 2026
  • 13

কেরানীগঞ্জে পাটালি গ্রুপের সদস্য ফরহাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. ফরহাদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ফরহাদ রায়ের বাজারের সন্ত্রাসী পাটালি গ্রুপের সদস্য।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাকে হত্যা করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধুদের দাবি, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। আজ দুপুরে চুল কাটানোর জন্য বসিলা ব্রিজ সংলগ্ন আরশিনগর একটি সেলুনের সামনে গেলে, সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ আরও কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফরহাদের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানা দুলারহাট দুলারহাট গ্রামে। কেরানীগঞ্জে আরশিনগর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কেরানীগঞ্জে পাটালি গ্রুপের সদস্য ফরহাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা

Update Time : 01:47:54 am, Wednesday, 16 September 2026