আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

ইসলামী ব্যাংকের ঘটনা অনাকাঙ্ক্ষিত: বাংলাদেশ ব্যাংক

  • MIT ERP
  • Update Time : 02:20:22 am, Wednesday, 16 September 2026
  • 18

ইসলামী ব্যাংকের ঘটনা অনাকাঙ্ক্ষিত: বাংলাদেশ ব্যাংক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইসলামী ব্যাংক নিয়ে চাকরিচ্যুত কর্মী ও গ্রাহক ফোরমের মুখোমুখি অবস্থানের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি নিয়ে এমন ঘটনা ভালো কোন বার্তা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের ঘটনায় গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা তৈরি করে। তবে ইসলামি ব্যাংকের একটি গ্রহণযোগ্য বোর্ড গঠনে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হবে বলেও জানান আরিফ হোসেন খান।

তিনি বলেন, ইসলামি ব্যাংকের গ্রাহকদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক সব সময় সচেষ্ট রয়েছে।

এদিকে স্বার্থ রক্ষায় দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। গতকালের সংঘর্ষের পর আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন তারা।

তবে এদিন দেখা যায়নি চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১০৪৪

ইসলামী ব্যাংকের ঘটনা অনাকাঙ্ক্ষিত: বাংলাদেশ ব্যাংক

Update Time : 02:20:22 am, Wednesday, 16 September 2026