আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত সরকারের : বিপিসি চেয়ারম্যান

  • MIT ERP
  • Update Time : 02:00:33 am, Wednesday, 16 September 2026
  • 13

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত সরকারের : বিপিসি চেয়ারম্যান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম। এ বিষয়ে বিপিসি পরীক্ষা-নিরীক্ষা করছে বলেও জানান তিনি। দেশে সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসি কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের সার্সন রোডে বিপিসি ভবনের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিশ্ব পরিস্থিতির কারণে জ্বালানি তেল আমদানিতে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে ড. মো. রফিকুল ইসলাম বলেন, বিশ্ব পরিস্থিতির ওপর আমাদের হাত নেই। হরমুজ সমস্যা ছিল। সব মিলিয়ে আমাদের জন্য চ্যালেঞ্জ রয়েছে।

তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই, ডিসেম্বর পর্যন্ত একটা অবস্থানে এসেছি। বিপিসির সক্ষমতা দিয়ে গ্যাপ পূরণের চেষ্টা করছি। সরকারের সঙ্গেও আলোচনা করছি। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি, যাতে স্থিতিশীল অবস্থায় থাকতে পারি। বিপিসি চেয়ারম্যান বলেন, এখনো পর্যন্ত তেল নিয়ে কোনো সংকট নেই। পারচেজ কমিটি চূড়ান্ত করার পর দ্বিতীয় পর্যায়ে আরও উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে তেল সংগ্রহের চেষ্টা করব।

বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য নীতিমালা তৈরিতে সরকারের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত সরকারের। আমরা একটু পরীক্ষা-নিরীক্ষা করছি। আমি মাত্র এসেছি। এ মুহূর্তে বিস্তারিত বলা মুশকিল। তিনি আরও বলেন, বিপিসির স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এলপিজি খাতে রাতারাতি প্রয়োজনীয় অবকাঠামো বা সুবিধা তৈরি করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

এসপিএমের (সিঙ্গেল পয়েন্ট মুরিং) ইতিবাচক দিক রয়েছে উল্লেখ করে বিপিসি চেয়ারম্যান বলেন, আগামীকাল এ বিষয়ে একটি সিদ্ধান্ত হতে পারে। এসপিএমের অপারেশনে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করা হচ্ছে। সুপার পেট্রোকেমিক্যালের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সুপার পেট্রোকেমিক্যালের বিষয়টি আমাদের নজরে এসেছে।

মতবিনিময় সভায় বিপিসির পরিচালক (পরিকল্পনা) মুহাম্মদ আসাদুল হক, ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২ প্রকল্পের পরিচালক (পিডি) আছমা আরা বেগম, পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মফিজুর রহমান, মেঘনা অয়েল পিএলসির এমডি মো. শাহীরুল হাসান, যমুনা অয়েল পিএলসির এমডি মো. ইউসুফ হোসেন ভূঁইয়া এবং ইস্টার্ন রিফাইনারির এমডি প্রকৌশলী মো. শরীফ হাসনাতসহ বিপিসি ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত সরকারের : বিপিসি চেয়ারম্যান

Update Time : 02:00:33 am, Wednesday, 16 September 2026