আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফরিদা ইয়াসমিন

  • MIT ERP
  • Update Time : 02:18:00 am, Wednesday, 16 September 2026
  • 13

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফরিদা ইয়াসমিন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

পুলিশ জানায়, আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মীরসরাই থানার দায়িত্ব নেওয়ার পর থেকে জেলার প্রথম নারী ওসি হিসেবে ফরিদা ইয়াসমিন অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্য দেখিয়েছেন। এ ছাড়া ডাকাতির মালামাল উদ্ধার, আসামি গ্রেপ্তার, হত্যা মামলার আসামি গ্রেপ্তারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখায় তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার পেয়ে ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এই সম্মাননা মীরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফরিদা ইয়াসমিন

Update Time : 02:18:00 am, Wednesday, 16 September 2026