আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

‘ইনশাআল্লাহ’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি

  • MIT ERP
  • Update Time : 02:14:45 am, Wednesday, 16 September 2026
  • 12

‘ইনশাআল্লাহ’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উৎসাহ দেওয়ায় বদলি করা হয়েছে নারী আইপিএস কর্মকর্তা বুশরা বানুকে। পশ্চিমবঙ্গের খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে এই শাস্তির মুখে পড়তে হয়। ঘটনাটি শুরু হয় যখন বুশরা বানু এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে তিনি জানান, পিএইচডি শেষ করে এবং সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফেরার পর আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি কোচিং একাডেমি তাকে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করেছিল।

বই ও মক টেস্টের মতো নানা সুবিধার কথা বলে তিনি অন্য শিক্ষার্থীদেরও সেই একাডেমি থেকে সাহায্য নিতে বলেন। কিন্তু ভিডিওর শুরুতেই তিনি ইসলামিক অভিবাদন ব্যবহার করায় আপত্তি তোলে ‘হিন্দু লিগাল ফান্ড’ নামের একটি ডানপন্থি সংগঠন। সংগঠনটি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ করে জানায়, ভিডিওতে জাতীয় স্লোগানের বদলে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’-এর মতো শব্দ ব্যবহার করা হয়েছে।

তাদের দাবি, সরকারি পদে থাকা কারও জনসমক্ষে নিরপেক্ষ থাকা এবং জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা উচিত। এই বদলির পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। একদল মানুষ ওই কর্মকর্তার সম্ভাষণ নিয়ে প্রশ্ন তুললেও, অন্য একটি বড় পক্ষ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, অন্যান্য ধর্মের কর্মকর্তারা নানা স্লোগান বা আচার ব্যবহার করলেও কোনো সমস্যা হয় না, তবে একজন মুসলিম কর্মকর্তার বলা শান্তির বার্তা নিয়ে কেন এত আপত্তি উঠবে?

বৈচিত্র্যময় এই দেশটিতে এই ধরনের সহাবস্থানই দেশের আসল শক্তি বলে মনে করছেন সচেতন নাগরিকেরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

‘ইনশাআল্লাহ’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি

Update Time : 02:14:45 am, Wednesday, 16 September 2026