আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

স্থানীয় নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের ভিন্ন বক্তব্য

  • MIT ERP
  • Update Time : 05:39:16 pm, Tuesday, 15 September 2026
  • 13

স্থানীয় নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের ভিন্ন বক্তব্য

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামী ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।

এদিকে সোমবার ইসির স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সকালে সচিবালয়ে একথা বলেন তিনি। আর তথ্য উপদেষ্টা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের সাথে সরকারের কোনো সংঘাত নেই। তবে এ নিয়ে সংস্থাটিকে আলোচনা করতে হবে সরকারের সাথে।

সোমবার নির্বাচন কমিশনে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। ৭ ধাপে নির্বাচনের এই পরিকল্পনায় প্রথম ধাপে ১২ নভেম্বর ৮০ উপজেলায় নির্বাচনের কথা জানায় ইসি।

তবে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ বিষয়ে সরকার কিছু জানে না, সরকারের সাথে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি। নির্বাচন কমিশন স্বাধীন। নির্বাচন করার সাংবিধানিক ক্ষমতা আছে তাদের।

এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ভাবে সংসদ ও রাষ্ট্রপতি এই ২ টি নির্বাচন করতে পারে। অন্যান্য নির্বাচনে সরকারের সাথে সমন্বয় করতে হয়।

অন্যদিকে সকালে গণমাধ্যমকে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মন্তব্য নয়। ইসি স্থানীয় সরকারের যে তারিখ দিয়েছে সেটি সম্ভাব্য তারিখ। চূড়ান্ত সিদ্ধান্ত হবে প্রাক প্রস্তুতিমূলক সভায়।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে চূড়ান্ত হবে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ।

প্রচলিত নিয়ম অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলোচনার পর, প্রস্তুতি সভা বা আইনশৃঙ্খলা কমিটির সভা করার পরে নির্বাচনের তারিখ ঘোষণা করে। বাজেটসহ বিভিন্ন বিষয় সেখানে থাকে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রকাশিত হলো একাদশে ভর্তির প্রথম ধাপের ফল

স্থানীয় নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের ভিন্ন বক্তব্য

Update Time : 05:39:16 pm, Tuesday, 15 September 2026