আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযান: ২ কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

  • MIT ERP
  • Update Time : 11:08:34 am, Monday, 7 September 2026
  • 12

কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযান: ২ কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার কেরানীগঞ্জ এবং শোয়ারিঘাট এলাকায় পরিচালিত পৃথক দুটি অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৯ লাখ টাকা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা ও কম্পোজিট স্টেশন পদ্মার সদস্যরা।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৯৬ লাখ ৪৫ হাজার ৫৩০ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য জব্দ করা হয়। এ সময় পণ্যগুলোর প্রকৃত মালিককে পাওয়া যায়নি। পরে কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার চকবাজার থানাধীন শোয়ারিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুটি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় তল্লাশি চালানো হয়। এ সময় কারখানা দুটি থেকে প্রায় ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৬৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৪ হাজার ৮৬৫ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, জব্দ করা ভারতীয় পণ্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধ এবং পরিবেশ সুরক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযান: ২ কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

Update Time : 11:08:34 am, Monday, 7 September 2026