আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ

  • MIT ERP
  • Update Time : 11:36:50 pm, Sunday, 30 August 2026
  • 54

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন—পথচারী আশা আক্তার (২০), পথচারী সিয়াম (১৮) ও চা বিক্রেতা আলমগীর (৩৩)।

ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ তিনজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, গুলিবিদ্ধ সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন যুগান্তরকে জানান, তারা গোলাগুলির ঘটনার কথা শুনেছেন। কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে। ঘটনাস্থলে থানার একটি পুলিশ টিম রয়েছে। তবে কী কারণে এবং কেন এ ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানা যায়নি বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা: আটক ২

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ

Update Time : 11:36:50 pm, Sunday, 30 August 2026