আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

ডিএনসিসির প্রধান সড়কগুলোতে বসবে ডেকোরেটিভ পোল

  • MIT ERP
  • Update Time : 10:12:57 pm, Sunday, 23 August 2026
  • 13

ডিএনসিসির প্রধান সড়কগুলোতে বসবে ডেকোরেটিভ পোল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের নিরাপদ চলাচল, নান্দনিকতা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে পর্যায়ক্রমে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের খামারবাড়ি গোলচত্বর এলাকায় ডিএনসিসির বিদ্যুৎ বিভাগের উদ্যোগে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রশাসক বলেন, ঢাকা নগরীকে আলোকিত ও আধুনিক করে গড়ে তোলার নির্দেশনা রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি কর্পোরেশন পালন করবে। তবে এই উদ্যোগ সফল করতে নগরবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। মো. শফিকুল ইসলাম খান আরও বলেন, আমাদের নির্বাচনি অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে এই শহরকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ডিএনসিসির প্রধান সড়কগুলোতে বসবে ডেকোরেটিভ পোল

Update Time : 10:12:57 pm, Sunday, 23 August 2026