আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনসার সদস্যদের সাহসিকতায় মোবাইল ছিনতাইকারী আটক

  • MIT ERP
  • Update Time : 04:37:16 pm, Thursday, 20 August 2026
  • 44

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনসার সদস্যদের সাহসিকতায় মোবাইল ছিনতাইকারী আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আনসার সদস্যদের সাহসিকতায় এক মোবাইল ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। গত ১৯ আগস্ট বুধবার বিকেলে হাসপাতালের মেইন গেটে আনসার সদস্য অনিক বসু রকি (২৬) নামের এক যুবককে এক পথচারীর মোবাইল ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় ঝটিকা অভিযান চালিয়ে আটক করেন।

ছিনতাইয়ের ঘটনা জানাজানি হলে উত্তেজিত জনতা ওই যুবককে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পিসি আমিনুল হকের নেতৃত্বে আনসার সদস্য অনিক শেখ, হাসান, সুমন ও অনিক বসু উত্তেজিত জনতার হাত থেকে যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে ছিনতাইয়ের শিকার ব্যক্তি আইনি ঝামেলা এড়াতে মামলা করতে অস্বীকৃতি জানান। ফলে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আটক যুবকের পরিবারের উপস্থিতিতে একটি মুচলেকা নেওয়া হয় এবং তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দেশের সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা রক্ষা এবং সাধারণ মানুষের জানমাল হেফাজতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। চিকিৎসাসেবা নিতে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের এই তাৎক্ষণিক ও পেশাদার পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনসার সদস্যদের সাহসিকতায় মোবাইল ছিনতাইকারী আটক

Update Time : 04:37:16 pm, Thursday, 20 August 2026