আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব ও শ্রমিক অধিকার আদায়ে ঐক্যের আহ্বান

  • MIT ERP
  • Update Time : 11:15:54 pm, Sunday, 16 August 2026
  • 87

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব ও শ্রমিক অধিকার আদায়ে ঐক্যের আহ্বান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্বের হাতবদল, সুষ্ঠু নির্বাচন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামালী ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর মিরপুরে মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় বক্তব্য দিতে গিয়ে তারা এসব কথা বলেন। সভায় সভাপতির বক্তব্যে মো. মোস্তফা কামালী বলেন, তারা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছিলেন এবং একই প্রক্রিয়ায় নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করতে চাই। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর তিনি সভাপতি ও মো. সোহেল মোল্লা সলু সাধারণ সম্পাদক হিসেবে ১৯ সদস্যের কমিটি নিয়ে দায়িত্ব নেন।

সেই কমিটির মেয়াদ শেষ হওয়ায় এখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হাতবদল চান তারা। তিনি বলেন, আমরা একটি গণতন্ত্রের ভিতর দিয়ে এসেছি এবং একটি গণতন্ত্রের ভিতর দিয়েই আমাদের প্রস্থান হবে। এই গণতন্ত্রকে আমরা ধরে রাখতে চাই। মোস্তফা কামালী জানান, ইউনিয়নের ২৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যোগ্য ভোটাররা যে কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাইসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচন পরিচালনার জন্য একটি সাব-কমিটিও গঠন করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে নতুন নির্বাহী কমিটিতে তাদের সম্মানিত সাধারণ সদস্য হিসেবে রাখার একটি নতুন ধারা চালুর পরিকল্পনা রয়েছে।

এতে অভিজ্ঞ নেতৃত্বের পরামর্শ নতুন কমিটি কাজে লাগাতে পারবে। অন্যদিকে, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, নিয়মতান্ত্রিকভাবে বিশেষ সাধারণ সভা আহ্বান করে সবার সামনে সংগঠনের সিদ্ধান্ত জানানোই প্রকৃত গণতান্ত্রিক চর্চা। কোনো ধরনের পক্ষপাত, অবৈধ কমিটি কিংবা প্রভাব বিস্তারের সুযোগ রাখা যাবে না।

তিনি বলেন, ট্রেড ইউনিয়ন একটি আইন ও গঠনতন্ত্রের মধ্যে পরিচালিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশনেও শ্রমিক সংগঠন পরিচালনার বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী আজকের এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে আনোয়ার হোসেন বলেন, প্রতিটি শ্রমিকের নিয়োগপত্র নিশ্চিত করা, শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা এবং শ্রমিক ও তাদের পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তায় কার্যকর তহবিল গঠন জরুরি।

একই সঙ্গে শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, দেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থা সচল রাখতে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ শ্রমিকরা নির্যাতন, নিপীড়ন ও নানা সমস্যার মুখোমুখি হলে তাদের পাশে দাঁড়ানোর মতো শক্তিশালী সংগঠন অনেক সময় থাকে না। তাই অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।

শ্রমিকদের উদ্দেশে আনোয়ার হোসেন বলেন, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাদের ফেলে যাব না। শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত পাশে থাকব। প্রয়োজনে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে রাজপথে কর্মসূচি পালনের কথাও জানান তিনি। একই সঙ্গে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশের মানুষের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মোস্তফা কামালী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ. আজিজ বেপারি, সভাপতি বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারশন। সভায় মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামালী, সাধারণ সম্পাদক মো. সোহেল মোল্লা সলুসহ সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ কে এম ফজলুল হকের নাম ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যুবদলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে বহিষ্কার করা হবে: এমপি জালাল উদ্দিন

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব ও শ্রমিক অধিকার আদায়ে ঐক্যের আহ্বান

Update Time : 11:15:54 pm, Sunday, 16 August 2026