আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

আগামী বছর শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 07:21:48 pm, Saturday, 15 August 2026
  • 57

আগামী বছর শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু। শনিবার (১৫ আগস্ট) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে সানিয়াজান নদীর ওপর সেতু নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, শুষ্ক মৌসুমে তিস্তার পানি ধরে রাখতে বর্তমান তিস্তা ব্যারাজের ভাটিতে আরও একটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে সরকার গঠিত কারিগরি কমিটি। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন। মন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে তিস্তার পানি ধরে রাখা এবং নদীর পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কারিগরি কমিটির পরামর্শ অনুযায়ী ভাটিতে নতুন ব্যারাজ নির্মাণের বিষয়টি সামনে এসেছে। তিনি আরও জানান, সম্প্রতি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অবকাঠামো পুনর্বাসনে সরকারি কার্যক্রম শুরু হয়েছে। পরে পাটগ্রাম থানা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী। এর আগে সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় জেলার প্রথম সমতলের চা-বাগান পরিদর্শন করেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের ধাক্কায় মায়ের সামনে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

আগামী বছর শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী

Update Time : 07:21:48 pm, Saturday, 15 August 2026