আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

শেরপুরে দুইদিন ধরে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র

  • MIT ERP
  • Update Time : 03:58:58 am, Tuesday, 4 August 2026
  • 30

শেরপুরে দুইদিন ধরে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শেরপুর পৌর শহরের দক্ষিণ নবীনগর পানাইতাপাড়া এলাকা থেকে পারভেজ আহমেদ (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত শনিবার (১ আগস্ট) সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পারভেজ আহমেদ পৌর শহরের দক্ষিণ নবীনগর পানাইতাপাড়া এলাকার সাদেক আলী ও মমতাজ বেগম দম্পতির ছেলে। সে স্থানীয় নবীনগর ধানসিঁড়ি পাবলিক স্কুলের নবম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট শনিবার সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার উদ্দেশ্যে নিজ বাসা থেকে বের হয় পারভেজ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ কিশোরের মা মমতাজ বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ পারভেজের সন্ধান পেয়ে থাকলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে, নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভূমি অফিস পরিদর্শনের ছক বদলাচ্ছে, টিআইবির সুপারিশ বিবেচনায়

শেরপুরে দুইদিন ধরে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র

Update Time : 03:58:58 am, Tuesday, 4 August 2026