6:20 pm, Monday, 3 August 2026

পুলিশ আসার খবরে লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

  • MIT ERP
  • Update Time : 03:35:41 pm, Monday, 3 August 2026
  • 8

পুলিশ আসার খবরে লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পুলিশ আসার খবর শুনে বাড়ির পাটাতনের কোণায় গিয়ে লুকালেন যুবলীগ নেতা। কিন্তু শেষ রক্ষা হলো না তার, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে। রোববার রাত ১টার দিকে বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমানকে গ্রেপ্তার টুঙ্গিপাড়া থানার পুলিশ। সোমবার দুপুরে তাকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী। গ্রেপ্তার হাবিবুর রহমান তালুকদার ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা সদস্য নাসরিন বেগমের স্বামী। ওসি আইয়ুব আলী বলেন, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবের সম্পৃক্ততা ছিলো। তাই রোববার তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ তার বাড়িতে যায়। সেই খবর শুনেই তার কাঠের ঘরের পাটাতনের কোণায় গিয়ে লুকান তিনি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি আরও বলেন, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও চেকের মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পুলিশ আসার খবরে লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

Update Time : 03:35:41 pm, Monday, 3 August 2026