নওগাঁর বদলগাছীতে জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন যুবদল নেতার বাম হাতের কব্জি কেটে দিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের এক সদস্য। এ ঘটনায় আহত ওই নেতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় করা মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসান রমন (৪২) উপজেলার জালালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন। অভিযুক্তরা হলেন, একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম। স্থানীয় সূত্রের দাবি, মিজানুর রহমান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং আমেনা বেগম একই ওয়ার্ডের সভানেত্রী। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রোববার বিকেলে হাসান রমনের সাথে জমির আইল কাটা নিয়ে শুরুতে কথাকাটাকাটি হয়। এরপর দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে একপর্যায়ে যুবদল নেতার বাম হাতে ধারালো হাঁসুয়া দিয়ে কোপ মারে মিজানুর রহমান। এতে তার বাম হাতের কব্জি অর্ধেক নেমে যায়। পরে তাকে উদ্ধার করতে গেলে তার মা বিউটি বেগমকে এলোপাতাড়িভাবে কোপানো হয়। মা-ছেলে দু’জনেই বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত হাসান রমনের বাবা এবং মামলার বাদী দুদু মিয়া বলেন, আমার ছেলে হাসানের সাথে জমির আইল কাটা ঝগড়া হয়। এরপর তার ওপর মিজানুর এবং তার স্ত্রী আমেনা ধারালু হাঁসুয়া দিয়ে তাকে আঘাত করে। খবর পেয়ে আমার স্ত্রী বিউটি বেগম ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও এলোপাতাড়িভাবে ধারালো হাঁসুয়া দিয়ে জখম করেছে। আমি এই হামলার সুষ্ঠ বিচার চাই। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযুক্ত মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আমার জমির বড় আইল হাসান কেটে ফেলেছে। এই নিয়ে তাদের সাথে তর্কাতর্কি হয়। এরপর তারা ছয়-সাতজন মিলে আমার বাড়িতে হামলা করে। আমার হাতে ঘাস কাটা হাঁসুয়া ছিল। সেটি দিয়ে ধস্তাধস্তির সময় হাসানের হাতের কব্জি কেটে যায়। বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান দুই আসামি মিজানুর রহমান ও তার স্ত্রী খুশি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
3:59 pm, Monday, 3 August 2026
শিরোনাম :
যুবদল নেতার ওপর হামলা করে কেটে দিয়েছে হাতের কব্জি
-
MIT ERP
- Update Time : 12:56:24 pm, Monday, 3 August 2026
- 2
Tag :
Popular Post























