3:22 pm, Saturday, 1 August 2026

সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে মিলল ১৯৫৫ পিস ইয়াবা, গ্রেপ্তার ২

  • MIT ERP
  • Update Time : 12:56:17 pm, Saturday, 1 August 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (১ আগস্ট) রাতে সোনারগাঁয়ের মোগরাপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৯৫৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার বুড়িচং থানার পাঁচোড়া গ্রামের আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর গ্রামের সবুজ মিয়া (২৯)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সোনারগাঁয়ের মোগরাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১টা ১০ মিনিটে র্যাবের আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা মোটরসাইকেল নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের ঘিরে ধরে আটক করা হয়। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা মোটরসাইকেলটি পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করে এয়ার ফিল্টারের বক্সের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান সংগ্রহ করে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহ এবং বিক্রি করে আসছে। র্যাব-১১ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দূর্গম এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে মিলল ১৯৫৫ পিস ইয়াবা, গ্রেপ্তার ২

Update Time : 12:56:17 pm, Saturday, 1 August 2026