8:20 am, Saturday, 1 August 2026

উৎসর্গেই গর্ব

  • MIT ERP
  • Update Time : 03:23:05 am, Friday, 31 July 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মো. আশতাব হোসেন উৎসর্গেই গর্ব সতেজ হাসি, টাটকা সুরভি, বাহারি রূপ- এসবই ফুলের গৌরব। দৃষ্টি-আকর্ষণ পুষ্পের চরিত্র, তাই ভালোবাসার হয় না অভাব। মৌমাছি উড়ে উড়ে দুলে দুলে আসন করে ফুলের বুকে। বিষাক্ত হুল ফুটিয়ে মধু খায় সঞ্চয়ের জন্য, আবার নিয়ে যায়। সবাই উপভোগ করে সৌন্দর্য-সুবাসে, কারো মন হয় উৎফুল্ল। পুষ্পার্পণে অনেকে স্মরণ করে প্রিয়জনদের স্মৃতি-মিনারে। বিলায় গন্ধ, বিলায় নিজেকে, হয় পদপিষ্ট, পাপড়ি পড়ে থাকে। অপলক চেয়ে থাকে, পাপড়ি সকল অসহায়ত্ব প্রকাশে চাহনিতে। বোঝে না কেউ চাহনির ভাষা, দেখে না কেউ ফিরে অর্পণের পরে। দায় সেরে চলে যায় সবাই ব্যস্ততার দোদুল্যমান আসরে। বোঝে না কষ্ট ফুলের কেউ কোনোদিন। তবুও পুষ্পের গৌরব, উৎসর্গই তার অহঙ্কার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

উৎসর্গেই গর্ব

Update Time : 03:23:05 am, Friday, 31 July 2026