একই দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি চা-বাগান থেকে দুটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গলের জাগছড়া চা-বাগানের ১৭ নম্বর সেকশনে চা-শ্রমিকেরা প্রায় ১৬ ফুট দীর্ঘ ও প্রায় ৩০ কেজি ওজনের একটি অজগর দেখতে পান। একই দিন কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগানের ১৭ নম্বর সেকশনেও আরেকটি বড় অজগরের সন্ধান মেলে। দুটি ক্ষেত্রেই শ্রমিকরা সাপ দুটিকে আঘাত না করে বাগান কর্তৃপক্ষকে জানান। পরে বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা যৌথভাবে অজগর দুটি নিরাপদে উদ্ধার করেন। এর মাত্র ১৩ দিন আগে শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া ও হুগলিছড়া চা-বাগান থেকেও আরও দুটি অজগর উদ্ধার করা হয়েছিল। এই ঘটনাগুলোকে আলাদা করে দেখার সুযোগ নেই। বরং এগুলো একটি বড় বাস্তবতার দিকে ইঙ্গিত করে। প্রশ্ন হলো অজগর কি মানুষের এলাকায় চলে আসছে, নাকি মানুষই ধীরে ধীরে বনের ভেতরে ঢুকে পড়ছে?
6:16 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
অজগর লোকালয়ে আসছে, নাকি আমরা বনের ভেতরে ঢুকে পড়ছি?
-
MIT ERP
- Update Time : 03:11:10 am, Friday, 31 July 2026
- 6
Tag :
Popular Post












