রাজধানীতে ইমারত নির্মাণ ও নগর উন্নয়নসংক্রান্ত বিদ্যমান আইনকে সময়োপযোগী এবং আরও কার্যকর করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। বুধবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগরে ইমারত বিধিমালা বাস্তবায়ন আরও কার্যকর করতে The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। এছাড়া সদস্য হিসেবে থাকছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। কমিটি বিদ্যমান দুটি আইনের বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করবে, যাতে রাজধানীতে ইমারত নির্মাণসংক্রান্ত বিধিমালা বাস্তবায়নে আইনি ভিত্তি আরও শক্তিশালী হয়। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী বৈঠক আয়োজন করবে। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
12:54 am, Friday, 31 July 2026
শিরোনাম :





















